দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার জেরে আবারও দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়ার দাবি, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির এক লাখ টাকা পাওনা রয়েছে। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে খাদিম মিয়া নিহত হন।
এরই জেরে সোমবার বিকেলে খাদিম মিয়ার জানাজা শেষে আবারও দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ইটের আঘাত লাগে।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববারের সংঘর্ষে নিহতের ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এমএস/